Video Of BMARPC

Literature Club of Rouf College

  • 21 Oct, 2024

Literature Club of Rouf College
               ( LitCRC )

স্লোগান
সাহিত্য সমাজের দর্পণ।

লক্ষ্য ও উদ্দেশ্য
সবাইকে শুভেচ্ছা ।
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ বাংলা দেশের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এখানে শিক্ষার্থীদের  যোগ্য নাগরিক হিসেবে  গড়ে তোলার ক্ষেত্রে নানা মুখী কার্যক্রম চালু রয়েছে। তারই অংশ হিসেবে ২০২৩ সালের ১ মার্চ প্রতিষ্ঠিত হয়েছে 'রউফ কলেজ সাহিত্য ক্লাব'। একাডেমিক অধ্যয়নের পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত সুপ্রতিভা বিকাশের লক্ষ্যে এই ক্লাব কাজ করবে। এছাড়া আগামী দিনের কবি -সাহিত্যিক, লেখক ও চিন্ত তৈরিতে ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের মধ্যে মুক্তবুদ্ধির চর্চার জন্য পাঠচক্র, সেমিনার ও লেখা জোখা বিষয়ক কর্মশালার আয়োজন করবে। দেয়াল পত্রিকা , সাহিত্য উৎসব, কলেজ ম্যাগাজিন ও রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন ইভেন্ট আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। একই সাঙ্গে দেশি -বিদেশি সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করবে। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক নিয়ে গভীর ভাবে জানার চেষ্টা করবে।

মডারেটর
ফারুক সুমসুন, প্রভাষক , বাংলা বিভাগ
০১৭১৭-৯৬৫৩১১